ওই প্রার্থী শহরের জালাসী এলাকায় নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে জনসভা করায় তার বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হয়।
জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, শহরের জালাসী এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকিয়া খাতুন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮ টার পর মাইক ব্যবহার করে জনসভা করেন। এ বিষয়ে তাকে অবহিত করতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করে ব্যর্থ হয় নির্বাচন কর্তৃপক্ষ। পরে জেলা রিটার্নিং অফিসার তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া করা হবে না মর্মে শোকজ নোটিশ পাঠান। শোকজ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল আলম আওয়ামী লীগ প্রার্থীকে শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, শোকজের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শহরের জালাসী এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকিয়া খাতুনের জনসভায় অভিনেত্রী শমী কায়সারসহ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
জাকিয়া খাতুনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
/এফএস/