পার্বত্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষ‌দের বান্দরবান জেলা ক‌মি‌টি ঘোষণা

বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের জেলা কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন।

পার্বত্য নাগ‌রিক প‌রিষ‌দের জেলা ক‌মি‌টি ঘোষণা উপল‌ক্ষে সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (২৬ আগস্ট) সকা‌লে বাজা‌রের জাফরান রেস্টুরে‌ন্টে এ সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

এসময় পার্বত্য নাগ‌রিক প‌রিষ‌দের সভাপ‌তি কাজী মো. ম‌জিবর রহমান, সহ-সভাপ‌তি ক্যা‌প্টেন (অব.) মু‌ক্তি‌যোদ্ধা তারু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. না‌ছিরুল আলমসহ নব ক‌মি‌টির নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

এসময় নেতারা ব‌লেন পার্বত‍্য চট্টগ্রামকে জুম্মল‍্যান্ড নামক অপরাষ্ট্র প্রতিষ্ঠার পাঁয়তারাকে প্রতিহত করা ও পার্বত‍্য জনগণের ন‍্যায়বিচার প্রতিষ্ঠা, সমতার ভিত্তিতে শিক্ষা, ব‍্যবসা, চাকরি নিশ্চিত করাসহ রাজা কাঠামো বাতিল করার ল‌ক্ষ্যে এ সংগঠন‌টি কাজ কর‌ছে। এসময় তারা জেএসএস (মূল) এর চেয়ারম্যান সন্তু লারমার জাতীয়তা হনন করে তাকে শাস্তির আওতায় আনা ও বাজার ফান্ড এলাকায় বসবাসরত সকল বাঙালিকে ব‍্যাংক ঋণের নিষেধাজ্ঞা প্রত‍্যাহার করে পার্বত‍্য এলাকায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার ক‍্যাম্প বৃদ্ধি করার দা‌বি জানান।

প‌রে একজন সভাপ‌তি, একজন সি‌নিয়র সহ সভাপ‌তি, ৮ জনসহ সভাপ‌তি, একজন সাধারণ সম্পাদক ও একজন সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩৩ জ‌নের নব ক‌মি‌টি ঘোষণা করা হয়।