পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠিত

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠনের পর হাত উঁচিয়ে ধরেন নির্বাচিতরা।



পার্বত্যবাসীর অধিকার আদায়ের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটি গঠিত হয়েছে।
৬৫ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. আবদুল মজিদ সভাপতি, লোকমান হোসেন সাধারণ সম্পাদক, শাহদাত হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
আজ বিকেল ৫ ঘটিকার সময় খাগড়াছড়ি প্রেস ক্লাবে এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির।