বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ দৃশ্য দেখে জেলা প্রশাসকের কার্যালয়ে আসা সাধারণ মানুষ ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা হতবাক হয়ে পড়েন।
খোঁজ নিয়ে জানা যায়, মেহেরপুরে বেশ কিছুদিন ধরে হনুমানের দল শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছে। শুধুমাত্র ক্ষুধার জ্বালায়, কখনও জেলা প্রশাসন, জজকোর্ট এলাকা বা উপজেলা পরিষদ কিংবা শহরের বিভিন্ন বাড়ির ছাদ, কার্নিশ ও গাছের ডালপালা এমনকি বাড়ির আঙিনাতেও প্রবেশ করছে তারা।
ক্ষুধার্ত এ হনুমানের দল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাঁচিলের সারিবদ্ধভাবে বসে অপেক্ষা করতে থাকে কখন তাদের কেউ খাবার দেবে। যখনই কেউ বাদাম বা অন্য সখাবার নিয়ে এগিয়ে আসে তখন হনুমানের দল সেখানে হুমড়ি খেয়ে পড়ে। সাধারণ মানুষকে কোনও আঘাত না করেই তাদের হাত থেকে বাদাম বা খাবার নিয়ে একত্রে বসে খেতে শুরু করে তারা।