করোনায় চিকিৎসকের মৃত্যু

মৌলভীবাজারে করোনায় মৃত চিকিৎসককে স্বাস্থ্যবিধি মেনে দাফনমৌলভীবাজার শহরের প্রবীন চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ (৭৪) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ আগস্ট) তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি পৌর শহরের কাশিনাথ রোড এলাকায়।

শুক্রবার রাতে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ শরীফে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করেছে শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটির টিম।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, মৌলভীবাজার জেলায় এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২০ জন। আক্রান্ত হয়েছেন ১৪৬৯ জন ও সুস্থ হয়েছেন ৯৭৪ জন।