এলাকাবাসী জানায়, শিশু জাকারিয়া বাড়ির আঙিনায় একা একা খেলছিলো। খেলতে খেলতে শিশুটি হঠাৎ করে টিউবয়েল পাড়ে বালতির পানিতে পড়ে যায়। এদিকে বাবা ও মা ছেলের খোঁজ করতেই দেখে টিউবওয়েল পাড়ে বালতির পানিতে জাকারিয়া পড়ে আছে।
গুনারীতলা ইউপি সদস্য ফতেউল ইসলাম, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পানি ভরা বালতিতে পড়েই শিশুটির মৃত্যু হয়েছে। তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলুল হক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফকুল ইসলাম বলেন, আমি শুনেছি টিউবওয়েল পাড়ে বালতির পানিতে উল্টে পড়ে জাকারিয়া নামে এক বছরের একটি শিশুর মৃত্য হয়েছে।