জেলায় জেলায় বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‘বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন দলের নেতা-কর্মীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ঝিনাইদহ প্রতিনিধি জানান, ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের এইচএসএস সড়কে দলটির জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, কেন্দ্রীয় মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ওয়াজেদ আলী, জেলা বিএনপি সদস্য আশরাপুল ইসলাম পিন্টু, আলমগীর হোসেন আলম, শহিদুল ইসলাম বিশ্বাস, জাহিদুল ইসলাম, জে কে মৌ চৌধুরী, মুসফিকুর রহমান, আবু বকর, শফিউদ্দিন শফি, মাহবুব আলম মিলু, মনিরুজ্জামান মাসুম প্রমুখ। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার নামে সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় নেতারাসিরাজগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার শহরের ইবি রোডে সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবুর। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মুন্সী জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মীর্জা মোস্তফা জামান প্রমুখ। জেলা বিএনপি, সদর থানা বিএনপি, শহর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী সভায় উপস্থিত ছিলেন। 

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন নাটোর প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল ৬টায় শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় শুরু হয় আলোচনা। জেলা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে দুপুরে স্কাইপে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। বর্তমান আওয়ামী লীগ সরকারের অনেকেই শহীদ জিয়াকে নিয়ে কটুক্তি আর অপমানজনক কথা বলেন। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান সরাসরি একটি সেক্টরের নেতৃত্ব দেন। বাংলাদেশের স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধকে যেমন অস্বীকার করা যাবে না, তেমনি শত চেষ্টা করেও মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জিয়ার নাম মোছা যাবে না। শহীদ জিয়ার নাম শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসেই নয় বরং এদেশের মানুষের হৃদয়ে দাবি করে জিয়ার প্রকারান্তরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বৃথা কটুক্তি ও অপমানকর কথা বলা থেকে বিরত থাকতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, ফরহাদ আলী দেওয়ান শাহিন, খবির উদ্দিন শাহ প্রমুখ।

কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিংড়া উপজেলা ও পৌর বিএনপিএদিকে কেক কেটে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিংড়া উপজেলা ও পৌর বিএনপি। সকাল ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, মহিদুল ইসলাম, সদস্য সচিব তায়েজুল ইসলাম, বিএনপি নেতা সাইদুর রহমান সাধু, শরিফুল হাসান মৃধা, শাহাদত হোসেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান।