সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
জিআরপি থানার ওসি আকতার হোসেন জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় রেললাইন পার হতে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ট্রেনলাইনের নিচে চলে যান ওই ব্যক্তি এবং কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার সকালে স্থানীয়রা খণ্ডিত লাশটি দেখে পুলিশকে খবর দেয়। জিআরপি থানা পুলিশ তা উদ্ধার করে মর্গে পাঠায়।