পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।ওবাইদুল হক বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে পাসপোর্টের আবেদন করেন বলে জানান তিনি।
ওবাইদুল চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র নিয়েছেন। তার বাবার নাম আবুল কালাম ও মায়ের নাম রাবিয়া খাতুন।
আবুল কাশেম ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, পাসপোর্টের আবেদনপত্র যাচাই করার সময় ওবাইদুলকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। পরে তারা তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।