স্থানীয়দের দাবি, দেশে এই প্রথম পথশিশু ও ছিন্নমূলদের জন্য ‘ফ্রি খাবার বাড়ি’ উদ্বোধন করা হলো।
মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় এবং উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।
জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে টানা ১৬০ দিন মিজানুর রহমান বুদ্ধিপ্রতিবন্ধী, পথশিশু, ছিন্নমূল মানুষদের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। সেই সঙ্গে মাস্ক বিতরণ করেছেন। সেই চিন্তা থেকেই ফ্রি হোটেল করার স্বপ্ন ছিল তার। প্রতিদিন দুপুরে এই হোটেলে বসে বিনা পয়সায় কমপক্ষে ১০০ জন বুদ্ধিপ্রতিবন্ধী, পথশিশু, ছিন্নমূল মানুষ, শ্রমিক, ভ্যান-রিকশাচালক ও পরিচ্ছন্নতাকর্মী খেতে পারবেন। নাভারন গার্লস স্কুল সংলগ্ন বাদল নার্সারির মালিক বাদল হোসেন এর পরিচালনার দায়িত্বে রয়েছেন।
শার্শায় ‘ফ্রি খাবার বাড়ি’ হোটেল উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে যশোরের সার্কেল এসপি জুয়েল ইমরান জানান, এমন উদ্যোগ প্রশংসনীয়।