এসআরটির দলনেতা তুহিন আহমেদ ও সদস্য জোবায়ের জানান, টিমের ২৭ সদস্য নিজেরা অর্থ জমা করে তহবিল গঠন করেন। পরে তারা ওই তহবিল থেকে স্টেশনে একটি পানির ট্যাংক স্থাপন, পানির ট্যাপযুক্ত বেসিন তৈরি, হ্যান্ডওয়াশ ও সাবান সরবরাহ করেন। এটি পর্যবেক্ষণের জন্য তাদের মধ্য থেকে রুটিন ও শিফট অনুযায়ী সার্বক্ষণিক তদারকি করা হবে। যতদিন পর্যন্ত ৬৩ হাজার ট্রেনযাত্রীর সাবান দিয়ে হাত ধোয়া শেষ না হবে ততদিন তারা উপকরণ সরবরাহ করে যাবেন। ওই সংখ্যা পূর্ণ হওয়ার পরও সামর্থ্য থাকলে হাত ধোয়ার উপকরণ সরবরাহ অব্যাহত রাখবেন তারা। এছাড়া পানি সরবরাহ ব্যবস্থা চালু থাকবে।
এ কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন– সহকারী স্টেশন মাস্টার সাইদুল হক, এসআরটির দলনেতা তুহিন আহমেদ, ডা. ফরহাদ, সদস্য জুবায়ের আহমেদ, শাকিল, ইমন, হৃদয়, মীম, রাকিব, হানিফসহ অন্য সদস্যরা।