বন্দর সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। চার নম্বর জেটিতে অবস্থানরত এমভি টালিয়া এইচ জাহাজ থেকে নিচে পড়ে জোয়েলু ডি বেরান্ডা (৩৫) নামের ওই ফিলিপিনো নাবিকের মৃত্যু হয় বলে জানান তিনি।
ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, কাঠ বোঝাই এমভি টালিয়া এইচ খালাসের জন্য বন্দরের চার নম্বর জেটিতে অবস্থান করছিলো। দুপুরে জাহাজের হ্যাচ কভার বন্ধ করতে গিয়ে নিচে পড়ে জোয়েলু ডি বেরান্ডা গুরুতর আহত হন। পরে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়ম মেনে তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে।