সহকারী কমিশনার জানান, নদীর মাঝখান থেকে বালু উত্তোলনের জন্য সরকারিভাবে ইজারা দেওয়া হয়। ব্রিজ এবং সেতুর ৫শ’ মিটার ভেতর থেকে এবং নদীর তীর এবং চর কিংবা পাড় কেটে মাটি ও বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। কিন্তু কিছু ব্যক্তি টিক্কার চর ব্রিজের ৫শ’ মিটারের ভেতরে এসে নদীর চর কেটে বালু ও মাটি উত্তোলন করছিল। অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কোনও ব্যক্তিকে পাওয়া যায়নি। খবর পেয়ে তারা পালিয়ে গেছে।