বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এস আই রেজাউল করিম। আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আদালতে দায়িত্ব পালনকারী এস আই মোন্তাজ উদ্দিন জানান, প্রয়োজনীয় তদন্ত শেষে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে অপর একটি মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের শাখরা কোমরপুরের লাবন্যবতি খালের পাড় থেকে অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র্যাব। ওইদিন এ ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়। মামলা নম্বর ৫। মামলাটি পরবর্তী সময়ে র্যাবে হস্তান্তর হয়।