আটক রোহিঙ্গারা হলেন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে ফয়সাল (২৮), একই ব্লকের রহিমুল্লাহর ছেলে শফি আলম (২০), গনির ছেলে এহসান (১৯), মোহাম্মদ নূরুর ছেলে সলিমুল্লাহ (২৫), জয়নাল উদ্দিনের ছেলে হাফিজুল্লাহ (২০), জাকারিয়ার ছেলে আসাদুল্লাহ (১৮), আবুল কালামের ছেলে জুবায়ের (২০), নূর হোসেনের ছেলে হারেছ (১৮), মো. কালামের ছেলে ইমাম হোসেন (২৫)।
এসপি হেমায়েতুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক এলাকায় কয়েকজন যুবক ধারালো অস্ত্র ও ছুরি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদ পাই। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৯ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এসময় তদের কাছ থেকে ধারালো অস্ত্র ও ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক রোহিঙ্গা অপরাধীদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়।