শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মদন মোহন মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর ও পৌর শাখা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান।
সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি অ্যাড.কানন কুমার দাস, পৌর পূজা পরিষদের সভাপতি সাধন কুমার সরকার, সদর পূজা পরিষদের সহ-সভাপতি গৌতম অধিকারী, শ্রী শ্রী মদন মোহন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত সরকার, ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি পলাশ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ শিপন।