পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে সাদির মিয়ার জমির আইলে আন্তা (মাছ ধরার ফাঁদ) পাতে তার ভাতিজা ইয়াছিন মিয়া। বিষয়টি জানতে পেরে সাদির মিয়া জমির আইল থেকে মাছ ধরার ফাঁদগুলো উঠিয়ে ফেলে দেন। এ নিয়ে সকাল ১০টায় ভাতিজা ইয়াছিন দলবল নিয়ে চাচা ছাদির মিয়াকে কুপিয়ে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ছাদির মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ছাদির মিয়াকে হত্যার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।