তিনি জানান, বেলা ১২টার দিকে শিশু আব্দুল্লাহ মায়ের কাছে ছিল। হঠাৎ করে সবার অজান্তে সে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি তাল গাছের নিচে তাল কুড়াতে যায়। এ সময় শিশুটি অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে জেলেরা ওই পুকুরে মাছ ধরতে এসে শিশুটির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন।