বগুড়ায় এএসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

ভুয়া এএসপিবগুড়ায় পুলিশের এএসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে শাহেদ সরদার (২৬) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সদর থানার ওসি হুমায়ুন কবির ও অন্যরা জানান, শাহেদ সরদার বগুড়া শহরের জয়পুরপাড়ার মৃত সামসুল হকের ছেলে। তিনি এএসপি পরিচয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শহরের বাদুড়তলায় সেলিম হোটেলের সামনে নিজেকে পুলিশের এএসপি পরিচয়ে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করেন। এসময় খবর পেয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে পুলিশ সদর দফতর ও এএসপি নিয়োগসহ বিভিন্ন ভুয়া কাগজপত্র পাওয়া যায়। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে শাহেদ তার অপরাধ স্বীকার করেন।

এ ঘটনায় এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন বলে জানান ওসি।