বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কালুরঘাট সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদকে নিয়ে সেতুটি পরিদর্শন করেন।
নূরুল ইসলাম সুজন বলেন, ‘নির্মিত হতে যাওয়া কালুরঘাট সেতুতে একদিক দিয়ে গাড়ি আসবে, অন্যদিক দিয়ে গাড়ি যাবে। মাঝখানে ডুয়েলগেজ সিঙ্গেল রেললাইন থাকবে। অর্থাৎ মিটার গেজ ও ব্রডগেজ দুটোই থাকবে। এই সেতু দিয়ে ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। আর গাড়ি সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে চলাচল করতে পারবে।’
তিনি আরও বলেন, বর্তমান সেতুটি চার মিটার উঁচু। কিন্তু নতুন সেতুটির আমরা যে প্ল্যান করেছি তাতে এটি সাড়ে ৭ মিটার উঁচু করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাইলে এটিকে ৯ মিটার উঁচু পর্যন্ত নিতে পারবো। এখান দিয়ে যেহেতু জাহাজ চলাচল করে না। তাই এর চেয়ে বেশি উঁচু সেতু নির্মাণ করার প্রয়োজন হবে না বলে জানান তিনি।