নিভৃত গ্রামের প্রতিবন্ধী প্রসূতির পাশে প্রধানমন্ত্রী

Prime Minister Gift Pic in Jhenaidah Kaligonj-3

ঝিনাইদহের কালীগঞ্জের একজন মানসিক প্রতিবন্ধী প্রসূতি, নবোজাত কন্যা শিশু এবং তার আশ্রয়দাতার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ অক্টোবর) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ ৫৫ হাজার টাকা, একটি ব্যাটারি চালিত ভ্যান ও মাসিক প্রতিবন্ধী ভাতার কার্ড পৌঁছে দেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ থানার ওসি মো. মাহফুজুর রহমান মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Prime Minister Gift Pic in Jhenaidah Kaligonj-1

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালীগঞ্জের নিভৃত গ্রামের এক অসহায় গর্ভবতী নারীর খবর রেখে আমাদের চমকে দিয়েছেন। এই মানসিক প্রতিবন্ধীর নারীর যাবতীয় চিকিৎসা ও শিশুটির পালনের ভার প্রধানমন্ত্রী নিজের হাতে নিয়েছেন। ইতোমধ্যে তার চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা দিয়েছেন। এছাড়া আরও এক লাখ টাকা প্রেরণ করেছেন। আমরা সেটি দিয়ে আশ্রয়দাতা আমজাদ আলীকে একটি ব্যাটারি চালিত ভ্যান তৈরি করে দিয়েছি। বাকি ৫৫ হাজার নগদ টাকা তার হাতে তুলে দিয়েছি। এছাড়াও সমাজ সেবা অধিদফতর থেকে ওই নারীর জন্য মাসিক প্রতিবন্ধীর কার্ড করে দিয়েছি। এরপরও যদি কোনও সমস্যা হয়, সরকার এই নারীকে সেফ হোমে নেবে। আমরা আপাতত আশ্রয়দাতা আমজাদ আলীর কাছেই তাকে ও তার নবোজাত শিশুকে রাখছি।

Prime Minister Gift Pic in Jhenaidah Kaligonj-2

জানা যায়, কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে ঘোরাফেরা করতেন আনুমানিক ২২-২৩ বছরের পরিচয়হীন এক মানসিক প্রতিবন্ধী নারী। কিন্ত সপ্তাহ খানেক আগে ময়ধরপুর গ্রামের রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন তিনি। রাত বাড়লে বিবেকের তাড়নায় ওই গ্রামের আমজাদ আলী তাকে নিয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান, মেয়েটি অন্তঃসত্ত্বা। বাধ্য হয়ে গাড়ি ভাড়া করে আবার তাকে নিয়ে এলাকায় যান আমজাদ। গর্ভের সন্তানের কথা চিন্তা করে তিনি নিজ বাড়িতে নিয়ে আশ্রয় দিয়ে সেবা যত্ন করেন।

Prime Minister Gift Pic in Jhenaidah Kaligonj-4

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্না রানী সাহা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর দেখে প্রধানমন্ত্রী তার একান্ত সচিবের মাধ্যমে ঝিনাইদহ জেলা প্রশাসককে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী গর্ভবতী নারীর যত্নের নিতে নির্দেশ দেন। এরপর বুধবার (২ অক্টোবর) বিকালে কালীগঞ্জ হাসপাতালে ওই নারী ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলে বেজায় খুশি হয় আশ্রয়দাতা আমজাদ-ছাকিরন দম্পতি।