মানববন্ধনে বক্তব্য রাখেন– রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী সানজিদা হোসেন লাবণ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মধুসূদন কর্মকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারুণ্যময়ী কুণ্ডু, মুক্তিযুদ্ধ মঞ্চ কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াছির আরাফাত মিফতা, ফাল্গুনী, সারা, সাদিক, প্রতীক, জিল্লু, ফাহিম, রাফা, লিমা, আলিফ বর্ণ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাট, বাজার, কর্মস্থল ও বাড়িঘরে কোথাও আজ নারী-শিশুরা নিরাপদ নয়। বর্তমানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এখনই পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’
মানববন্ধন থেকে ধর্ষকদের সর্বোচ্চ সাজা কার্যকরসহ সাত দফা দাবি জানানো হয়।