দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধননোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া নারীদের সংগঠন অপরাজিতা নেটওয়ার্ক, বাগেরহাট ব্লাড ব্যাংক, মহিলা পরিষদ, রূপান্তর, এশিয়ান মাদার অ্যান্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন, আলোর পথে, প্রাণের বাগেরহাটসহ বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এসব সংগঠন যৌথভাবে এই কর্মসূচি পালন করে। পরে সংগঠনগুলো শহরে বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্ষকদের সাজা মৃত্যুদণ্ড করার পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, ধর্ষকদের আশ্রয়দাতা-গডফাদারদের আইনের আওতায় আনতে হবে।’ পরিবার থেকে ধর্ষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, লেখাপড়ার পাশাপাশি রাষ্ট্রীয় খরচে সব নারী-শিশুদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অপরাজিতা নেটওয়ার্কের বাগেরহাট জেলা সভানেত্রী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পারভীন আহমেদ, রূপান্তরের শিল্পী আক্তার, আলোর পথের সাধারণ সম্পাদক, মো. আবু বকর সিদ্দিক, ব্লাড ব্যাংকের সাইফুল ইসলাম, প্রাণের বাগেরহাটের শাওন পারভেজ ও এশিয়ান মাদার অ্যান্ড চাইল্ড সেফ ফাউন্ডেশনের ফকির হৃদয় প্রমুখ।