ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ী শেখ সোহাগ হোসেনযশোরের শার্শা উপজেলায় একটি পিকআপে বহন করার সময় ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শেখ সোহাগ হোসেন (২৩) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার বসতপুর গ্রামের সড়ক থেকে গাড়িসহ তাকে আটক করা হয়। বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
সোহাগ কোতোয়ালি থানার ভায়না এলাকার শেখ মনির হোসেনের ছেলে।
উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদে ফাঁড়ি থেকে একটি টহল দল নিয়ে তিনি অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একটি পিকআপ ও চালক সোহাগকে আটক করেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।