নিহত নার্গিস আক্তার আদমজী ইপিজেডের প্রগ্রেস গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সরকারি জমির ওপর আব্দুল আজিজ মাদবর নামে এক ব্যক্তি দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছিল। সম্প্রতি ওই দোকানের জায়গা দিয়ে সিটি করপোরেশনের আরসিসি ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় কিছু অংশ ভেঙে ফেলা হয়। ওই ভাঙা ভবনের নিচেই এক ব্যক্তি মোবাইল লোডের দোকান পরিচালনা করে আসছিলেন। ওই দোকানে গার্মেন্টস শ্রমিক নার্গিস আক্তার তার মোবাইলে লোড করার জন্য আসলে হঠাৎ দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার ছেলেও আহত হয়।
ওসি জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।