পাচারকালে বেনাপোল সীমান্তে ২৭ বাংলাদেশি আটক

Jessoreঅবৈধ পথে ভারতে প্রবেশের সময় বেনাপোল সীমান্ত থেকে নারী ও শিশুসহ ২৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। ২৬ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী এ তথ্য জানান। 

সুবেদার জানান, পুটখালি সীমান্তপথে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশুকে ভারতে পাচার করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সাদিপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। আটক ২৭ ব্যক্তির মধ্যে ১৯ জন নারী ও চারজন শিশু। পাচারকারীদের কাউকে আটক করা যায়নি। আটক ব্যক্তিদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক সুজিত কুমার বলেন, অবৈধ পারাপারের আইনে মামলা দায়ের করার পর, আটক ব্যক্তিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

/আরএ/ এইচকে/