তিনি জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে। ঘটনার পর নিহতের আগের পক্ষের ছেলে ও বোনের মেয়ে ওই বাড়িতে এসে জোসনা বেগমকে খোঁজাখুঁজি করলে সাদ্দাম হোসেন জানায়, জোসনা অন্য বাড়িতে বেড়াতে গেছেন। পরে লাশ যাতে শনাক্ত না যায় এ জন্য তার দেহ থেকে মাথা, দুই হাতের কব্জি কেটে এবং পেট থেকে গর্ভজাত সন্তান বের করে লাশটি পুলিশের ব্যবহৃত একটি জিও ব্যাগে ভরে ফেলে।
তিনি আরও জানান, গৃহকর্মীকে মারপিট করা হয়েছে এমন খবর থানায় আসলে তাফালবাড়ি ফাঁড়ির ইনচার্জকে বিষয়টির খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একপর্যায়ে ওই পুলিশ সদস্যের ভাড়া বাসায় তার স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, নিহত জোসনা বেগমের বাবার বাড়ি রূপসা থানার চাঁনগাও এলাকায় এবং ওই পুলিশ সদস্যের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানায়। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।