চুয়াডাঙ্গার এক‌টি‌তে আ.লীগ ও অপরটি‌তে বি‌দ্রোহী প্রার্থীর জয়

চুয়াডাঙ্গাকরােনা মহামারির কারণে স্থগিত হওয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার নতিপােতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন শা‌ন্তিপূর্ণভা‌বে সম্পন্ন হ‌য়ে‌ছে। নির্বাচ‌নে নাটুদহ ইউ‌নিয়‌নে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম‌্যান শ‌ফিকুল ইসলাম শ‌ফি নৌকা প্রতীক নি‌য়ে এবং ন‌তি‌পোতা ইউ‌নিয়‌নে আওয়ামী লীগের বি‌দ্রোহী প্রার্থী ইয়া‌মিন আনারস প্রতীক নি‌য়ে বেসরকারিভা‌বে ‌নির্বা‌চিত হয়েছেন।

নিজ সভাকক্ষ থে‌কে নির্বাচ‌নের ফলাফল ঘোষণা ক‌রেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এরআগে, ক‌ঠোর নিরাপত্তার ম‌ধ্যে শ‌নিবার সকাল ৯ টায় শুরু হওয়া ভােটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযােগ্য করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থে‌কে ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩২৬ জন পুলিশ এবং ৩২৩ জন আনসার সদস্য নিয়ােজিত ছি‌লেন। এছাড়া দুই প্লাটুন বিজিবি ও র‌্যাব নির্বাচনি এলাকায় সার্বক্ষণিক কাজ করেছে।