রংপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

রংপুরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রায়হান গ্রেফতার। 

রংপুরের বদরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রংপুরের বদরগঞ্জ পৌর শহরে।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার।

পুলিশ জানায়, স্কুলছাত্রীর বাবা বদরগঞ্জ পৌর শহরের বাসিন্দা। ওই বাসার মালিকের ছেলে রায়হান হক বাবার সাথে দোকানদারি করে। তবে রাতে বাসায় থাকে। শনিবার রাত ৮টার দিকে স্কুলছাত্রীর মা পাশের বাড়িতে গেলে রায়হান ঘরে কিশোরীকে কৌশলে নিজের বাসায় ডেকে নিয়ে যায়। তার বাসা ফাঁকা থাকার সুযোগ নিয়ে সে স্কুলছাত্রীকে ধর্ষণ করে ও  মেয়েটিকে তার ঘরেই ফেলে পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় ধর্ষণের শিকার কিশোরীকে পরিবার সদস্যরা বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার সকালে বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়হানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত ধর্ষক রায়হানকে গ্রেফতার করেছে। সে  প্রাথমিক জিজ্ঞসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার মামালার কথা স্বীকার করে জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।