টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, ‘মিয়ানমার থেকে এসে একদল ডাকাত স্থানীয় সাত জেলেকে অপহরণ করে, মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। এ খবরে সোমবার ভোরে তিনিসহ কোস্ট গার্ডের একটি দল টেকনাফের শামলাপুরের বড় ডেইল সংলগ্ন সমুদ্রে অভিযান পরিচালনা করে। এসময় অপহরণকারীরা কোস্ট গার্ডের ওপর লম্বা কিরিচ ছুড়ে মারে। এতে কোস্ট গার্ডের এক সদস্য আহত হয়ে সুমদ্রে পরে যায়।’
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, ‘পরে কোস্ট গার্ডও আত্মরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে ট্রলারসহ অপহরণকারীদের আটক করে। তাদের স্বীকারোক্তিতে ট্রলারে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও বড়-ছোট ১০টি কিরিচ পাওয়া যায়। তারা স্বীকার করেছে মিয়ানমার থেকে এসে বাংলাদেশি জেলেদের নৌকা ডুবিয়ে দিয়ে তাদের অপহরণ করে স্বজনদের থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিলো।’
উদ্ধার হওয়া জেলেদের স্বজনদের কাছে সোপর্দ করা হয়েছে, পাশাপাশি অহপরণকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।