দণ্ডপ্রাপ্ত রাসেল বানারীপাড়া উপজেলার বিশারাকান্দি এলাকার শেরজাহান মুন্সীর ছেলে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, ২০১২ সালের ২৭ নভেম্বর একটি ওয়ানশুটার গান এবং এক রাউন্ড গুলিসহ রাসেল মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জাকির বাহাদুর।
একই বছরের ১৮ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার এসআই ইউসুফ আলী হাওলাদার আসামি রাসেলকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।