ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জনমানবহীন নির্জন ছৈলার চর থেকে উদ্ধার করা বৃদ্ধাকে পাঁচ দিন পরও কেউ নিতে আসেনি। চার দিন আগে কে বা কারা ৭০-ঊর্ধ্ব বৃদ্ধাকে ছৈলার চরে ফেলে রেখে যায়।
এর আগে, ১১ অক্টোবর রাতে গলার আওয়াজ শুনে সাগর নামে এক যুবক চরের কাদা-পানির ভেতর বৃদ্ধাকে পরে থাকতে দেখে উদ্ধার করে ছৈলার চর সংলগ্ন কেলায় নিয়ে আশ্রয় দেয় এবং খাবার সরবরাহ করে। পরবর্তীতে তাকে মশাবুনিয়ার মল্লিক বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে।
বৃদ্ধার কাছে জানতে চাইলে, কে বা কারা তাকে এখানে রখেছেন তা কিছুই বলতে পারেন না। তিনি শুধু বলেন, 'আমাকে নদীর চরে বসতে বলেছে এবং আমার ভাই এসে আমাকে নিয়ে যাবে।'
বৃদ্ধা আরও জানান, ফরিদপুর জেলার রাজৈর থানার পাশে তার বাড়ি। ছোট ভাই আমির পুলিশ, তিনি তাকে নিতে আসবেন বলে আশায় আছেন এই নারী।