নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন

FB_IMG_16027576958658292

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পটুয়াখালী প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক শহিদুল ইসলাম ফাহিম বলেন, 'নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে।'

জেলা ছাত্র অধিকার পরিষদের সহকারী সমন্বয়ক মহসিন ইসলাম বলেন, 'ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে বাংলাদেশের বাজারে এক লাফে দুইশ টাকা ছাড়িয়ে যায়। অন্য দেশ থেকে আমদানির পাশাপাশি সরকারের নানামুখী তৎপরতার পরও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনা যায়নি।'