বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে সার্কিট হাউজ সংলগ্ন র্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-অধিনায়ক মেজর মাে. ফজলে রাব্বী।
তিনি আরও জানান, গত ১১ অক্টোবর জেলার ঈশ্বরগঞ্জের উচাখিলা নামাপাড়া নদের পাড় থেকে স্কুলছাত্র মাে. পারভেজ মিয়ার (১৫) লাশ উদ্ধার করে পুলিশ। এরপর র্যাব-১৪-এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার তদন্ত শুরু করে।
ঘটনাস্থল পরিদর্শন, পারিপার্শ্বিকতা বিচার ও নিহতের বিভিন্ন বিষয় পর্যালােচনা এবং বিশ্লেষণ করে তদন্ত শেষে র্যাব-১৪ ঘটনার রহস্য উন্মোচন করে। গােপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গতকাল ভোররাতে আসামিদের আটক করতে সক্ষম হয় তারা।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত শিক্ষার্থী পারভেজের মা রােজিনার সঙ্গে এমদাদুল হকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি পারভেজ জানতে পারলে রােজিনা ও এমদাদুল হক দুইজনে মিলে পারভেজকে হত্যার পরিকল্পনা করে। পরে অন্য আসামিদের অর্থের বিনিময়ে ভাড়া করে তাদের সহায়তায় পারভেজকে হত্যা করে বলে জানায় আটক ব্যক্তিরা।
এ ঘটনায় আটকদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান মেজর মাে. ফজলে রাব্বী।