নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা বলেন, বিকাল ৪টা ৪৫ মিনিটে খুলনাগামী মহানন্দা ট্রেনটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, বিকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন খুলনার দিকে যাচ্ছিলো। ওইসময় নওয়াপাড়ার ব্রিজের দিকে একটি প্রাইভেটকার রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) ও শিশু (৫) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর অবস্থায় আরেকজন পুরুষ (৪০), নারী (৩৫) ও শিশুকে (১) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দু’জনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চার জনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আহত তিন জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ও আহতরা নড়াইলের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।