আক্তার হত্যাকারী‌দের গ্রেফতা‌রের দাবি‌তে মানববন্ধন

কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা গ্রামের ব্যবসায়ী আক্তার হোসেন‌ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়নের দুই শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন তারা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হাতে খুন হন ব্যবসায়ী আক্তার হোসেন। এ ঘটনায় আহত হন আরও ৫ জন।

 /টিএন/