শীত বরণে জাবিতে ‘হিম উৎসব’

শীত বরণ করে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘হিম উৎসব ২০১৫’। ‘পরম্পরায় আমরা’ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি স্পটে চলছে এ উৎসব।
হিমোচ্ছ্বাসের এই নগরে প্রাণে প্রাণ মেলাবোই স্লোগানকে ধারণ করে শুরু হওয়া এই উৎসবটি ইতোমধ্যে পরিণত হয়েছে মিলনমেলায়।উৎসবের প্রথমদিন রবিবার সকালে শহীদ মিনার চত্বরে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আর্ট ক্যাম্প।জাহাঙ্গীর নগর, হিম উৎসব

দিনব্যাপী আর্ট ক্যাম্পে ছবি আঁকেন শিল্পী বীরেন সোম, এ এস এম জামিল আকবর শামীম, সৈয়দ জাহিদ ইকবাল, শাফিন ওমর, এস এম ময়েজ উদ্দিন, পারভেজ হাসান রিগান, শাহানুর মামুন, আজমির হোসেন, সৌরভ চৌধুরী, শামীম রেজা ও ফারজানা উর্মি।
বিকালে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে বসে কবিতা পাঠের আসর। কবিতা পাঠ করেন কবি কাজল শাহনেওয়াজ, আহমেদ নকীব, কামরুজ্জামান কামু, শামীম রেজা, সুমন সাজ্জাদ, সঞ্জীব পুরোহিত, সাবেরা তাবাসসুম ও শাহনেওয়াজ নাসরীন।জাহাঙ্গীর নগর, হিম উৎসব
সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সুপারি তলা মাতিয়ে রাখবেন টুনটুন বাউল ও তার দল। উৎসবের দ্বিতীয় দিন সোমবার থাকছে আলোকচিত্র ও আর্ট ক্যাম্পের ছবিগুলো নিয়ে প্রদর্শনী।
বিকাল ৫টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে রয়েছে রশিদ হারুনের পরিচালনায় পুতুল নাচ।জাহাঙ্গীর নগর, হিম উৎসব
সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয়েছে প্রথম বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলিকে উৎসর্গ করে কনসার্ট।

এতে পারফর্ম করবে সহজিয়া, কফিল আহমেদ, চিৎকার, বিস্কুট, সিনা হাসান, নিউ সোনার বাংলা সার্কাস পার্টি, আকিল আশরাফ, সায়েম জয়, সানি অ্যান্ড দ্যা সানফ্লাওয়ারসসহ আরও অনেকে।

উৎসবে আগতদের রাতে ঢাকায় ফেরার জন্য থাকছে পরিবহনের ব্যবস্থা করেছে আয়োজকরা।

/এনএস/ এএইচ/