নরসিংদীতে মেয়র লোকমানের নবম মৃত্যুবার্ষিকী পালন




লোকমান হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদননরসিংদীর সাবেক জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে চৌদ্দ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ‘জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন’।



রবিবার (১ নভেম্বর) সকালে লোকমান হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, নরসিংদীর পৌর মেয়র মো. কামরুজ্জামান, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। পরে নরসিংদী পৌর বাস টার্মিনালে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।
এছাড়া পৌর শহরের ৭১টি স্পটে শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া এবং গণভোজ, শহরের বিভিন্ন স্থানে লোকমান হোসেনের কর্মময় জীবন ও উন্নয়নমূলক কাজের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১ নভেম্বর তৎকালীন পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।