খেলতে গিয়ে প্রাণ গেলো শিশুর

জয়পুরহাট

জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে লামিয়া নামে চার বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকালে জয়পুরহাট সদর উপজেলার করিম নগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান।

লামিয়া জয়পুরহাট সদর উপজেলার করিম নগর গ্রামের সেলিম ইসলামের মেয়ে।

ওসি আলমগীর জাহান জানান, রবিবার বিকালে শিশু লামিয়াকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। এরপর পর অনেক খোঁজাখুজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে পাওয়া যায়। পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।