পরিবারের স্বজনরা জানান, তাইমুর পরিবারের কাছে নতুন মোটরসাইকেল কেনার দাবি করেছিল। তবে পরিবার করোনার এই সময় নতুন মোটরসাইকেল দিতে অপরাগতা প্রকাশ করে। এ সময় তাইমুর ঘর থেকে সবাইকে বের করে দরজা লক করে দেয়। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, রাতেই মেডিক্যাল থেকে লাশ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-১৮)। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।