মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মুশফিকুর রহমান। তিনি জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে মালগুদাম এলাকায় সাত বছরের শিশুকে মোবাইলফোনে ভিডিও দেখানোর কথা বলে প্রতিবেশী চাচা অপু তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে অপু পালিয়ে যায়।
আসামি অপুকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান মুশফিকুর রহমান।