অভিযুক্ত খলিল ওই ইউনিয়নের আলী নগর গ্রামের আব্দুস সামাদের ছেলে। নির্যাতনের শিকার ওই ছাত্রী ৮ম শ্রেণিতে পড়াশোনা করছে।
স্থানীয়রা জানান, বাড়িতে লোক না থাকার সুযোগে সোমবার (২ নভেম্বর) রাতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত খলিল। এসময় ধর্ষিতার চিৎকারে খলিলকে হাতেনাতে আটক করে প্রতিবেশীরা। পরে খলিলকে সারা রাত বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে বেঁধে রেখে র্যাবকে খবর দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পৌঁছে অভিযুক্ত খলিলকে আটক করে র্যাব।
র্যাব-১৪ সূত্র জানায়, খবর পেয়ে অভিযুক্ত খলিলকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে বাড়ির পাশের কাঁঠাল গাছে বেঁধে রেখেছিল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।