মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৫ ফেরুয়ারি রংপুরের বদরগঞ্জ উপজেলার জামুবাড়ি উন্টা পাড়া গ্রামের এক কিশোরীকে একই গ্রামের মোসফেকুর রহমান নামে এক যুবক ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বড় ভাই বাদী হয়ে বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১০ বছর ধরে মামলা চলার পর ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দেন।
নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, আসামি মোসফেকুর রহমান আদালতে হাজিরা দিলেও রায় ঘোষণার সময় অনেক ডাকাডাকি করেও পাওয়া যায়নি। সম্ভবত রায় ঘোষণা হওয়ার আগেই সে আদালত থেকে পালিয়ে গেছে। তবে বিচারক তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন। বিচারক রায়ে উল্লেখ করেছেন আসামি গ্রেফতার হওয়ার দিন থেকে রায় কার্যকর হবে।