আসামি মো. ইয়াসিন মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের (ঝিনাইদহ ক্যাডেট কলেজের সম্মুখস্থ আবাসন প্রকল্প) বাসিন্দা মৃত ইছাহাক মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলগেটের সামনে থেকে আসামি ইয়াছিন মোল্লা অজ্ঞাত সহযোগীদের সাহায্যে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর মা একই বছরের ২১ সেপ্টেম্বর তার মেয়েকে অপহরণের অভিযোগে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে অপহরণসহ শিশু ধর্ষণের অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, ভেড়ামারা থানার স্কুলছাত্রী ধর্ষণ মামলাটির চার্জ গঠন ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ইয়াছিন মোল্লাকে শিশু ধর্ষণের দায়ে (আমৃত্যু) যাবজ্জীবন দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, একই সঙ্গে শিশু অপহরণের দায়ে আরও ১৪ বছরের কারাদণ্ডসহ মোট দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আসামি ইয়াসিন মোল্লা পলাতক রয়েছেন বলে জানান তিনি।