অভিযুক্ত মো. সুমন মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকার আ. হান্নান মিয়ার ছেলে ও সুমন মিয়া উত্তর ইসলামপুর এলাকার আবুল কাশেমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, ৩ নভেম্বর বিকালের দিকে নবম শ্রেণির ওই ছাত্রীকে মানিকপুর এলাকায় বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে দুই আসামি পথরোধ করে। পরে তাকে মানিকপুর এলাকার তারানা আলীর টিনশেড ফাঁকা বাড়িতে নিয়ে দুই জন মিলে ধর্ষণ করে। এ সময় মো. সুমন মিয়া মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে।
এ ঘটনায় অভিযুক্ত দুই জনকেই গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। এই দুই জনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।