মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ‘গতকাল (রবিবার) থেকে আদালত যুক্তিতর্ক শোনা শুরু করে। প্রথমে আসামিপক্ষ এবং পরে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শোনার পর আদালত এই রায়ের দিন ধার্য করেছেন।’
২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরুর দশম দিনে ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে। ধর্মীয় উগ্রবাদীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে।
/এসআইটি/এনএস/এফএ/