আয়োজক ব্যবসায়ী মেরাজ হোসেন খান বলেন, মার্কিন নির্বাচনের শুরু থেকেই আমিসহ সুপার মার্কেটের ব্যবসায়ীরা জো বাইডেনের পক্ষে ছিলাম। এখন বাইডেন জয়ের পথে। এ জন্য ব্যবসায়ীদের নিয়ে ভোজের আয়োজন করি। হিন্দু ব্যবসায়ীদের জন্য মুরগি দিয়ে খিচুরি এবং মুসলমানদের জন্য গরুর মাংস দিয়ে খিচুরির আয়োজন ছিল। সব অর্থ আমিই দিয়েছি। সুপার মার্কেটের ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী এবং জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ২০০ লোক এতে অংশ নেন।
মেরাজ হোসেন আরও বলেন, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিভিন্ন কর্মকাণ্ড খোদ মার্কিনিদেরই অপছন্দ ছিল। তার একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বিশ্ব শান্তি নষ্ট করেছে।
ভোজে অংশ নেওয়া দীপক কুমার দাস বলেন, বাইডেনের বিজয়ে তার সমর্থক মেরাজ হোসেন ভূরিভোজের আয়োজন করেন। এতে অংশ নিয়ে যে যার মতো করে পেট ভরে খেয়েছেন বলে জানান তিনি।