মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনানিবাসের মেজর জেনারেল এনএস হ্রুড বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে পেট্রাপোল-চেকপোস্ট নোম্যান্স ল্যান্ডে এসব ঘোড়া ও কুকুর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় মেজর জেনারেল হুমায়ুন কবির জানান, বাংলাদেশ সেনাবাহিনীকে ৫০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার হিসেবে দেবে ভারতীয় সেনাবাহিনী। যার প্রথম চালানের ২০টি ঘোড়া আজ দেওয়া হয়েছে। বাকিগুলো চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেবে। ভারতীয় সেনাবাহিনীর দেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।