দণ্ডপ্রাপ্তরা হলো ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের আদু মিয়ার ছেলে ও সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা (৩৯), একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে শাহাদত হোসেন (৪৪), মৃত আব্দুল হামিদের ছেলে জহুরুল ইসলাম (৪৫), সাউথগাড়ী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আব্দুল হালিম (৪০), কলাবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে নুর ইসলাম (৩৫) এবং সিংড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ফেরদৌস আলী (৪৬)।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলার রানীগঞ্জ বাজারের শারমীন পেট্রোল পাম্প সংলগ্ন যুবলীগ নেতা মাসুদ রানার স’মিলে অভিযান চালানো হয়। এসময় ওই মিলের গদি ঘরে জুয়া খেলার সময় নগদ টাকা ও জুয়া খেলার কার্ডসহ ছয় জনকে আটক করা হয়। এছাড়াও সেখান থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে আদালত ছয় জনকে অর্থদণ্ড ও তিন মাসের সাজা দেন।