শার্শায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

গাঁজাশার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মফিজুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। মফিজুর শিকারপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে। বুধবার (১১ নভেম্বর) ভোরে নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রাম থেকে গাঁজার চালানটি আটক করো হয়।

পুলিশ জানায়, গোপন একটি খবর আসে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান গাঁজার একটি চালান নিয়ে একঝালা গ্রামের মোড়ে গোপন অবস্থানে করছেন। এমন সংবাদে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মফিজুরকে আটক করেন।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এজাজুর রহমান গাঁজাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।